ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩

ধূমকেতু এক্সপ্রেসের এসি কেবিন থেকে ৩০ বোতল মাদকদ্রব্য উদ্ধার, আটক ১

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১২:৩৪, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৩৪, ১৯ অক্টোবর ২০২৬

ধূমকেতু এক্সপ্রেসের এসি কেবিন থেকে ৩০ বোতল মাদকদ্রব্য উদ্ধার, আটক ১

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এসি কেবিন থেকে ফেয়ারডাইল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩০ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ তহিদুল ইসলাম (২৮) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ট্রেনটিতে অভিযান চলাকালে ‘খ’ এসি কেবিনের ২২ নম্বর আসনে থাকা যাত্রী মোহাম্মদ তহিদুল ইসলামের কাছ থেকে এসব বোতল উদ্ধার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালীগঞ্জ সরদার টোলা গ্রামের মোহাম্মদ মজলুর রহমানের ছেলে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেয়ারডাইল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩০ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ রেলওয়ে থানায় উপস্থিত হয়ে এজাহার দাখিলের প্রক্রিয়া চলছিল। অভিযান চলাকালে আরও তল্লাশি অব্যাহত ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন