শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২০:২৭, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:২৭, ১৭ অক্টোবর ২০২৬
সরকারি ছুটি ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীচাপ সামাল দিতে চট্টগ্রাম,সিলেট,কক্সবাজার ও ঢাকা বিভাগে চলাচলকারী ৮ জোড়া আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল), সিআরবি, চট্টগ্রাম থেকে জারিকৃত কন্ট্রোল আদেশ নং- সি/১৩৭৯/২৬, তারিখ: ১৭-১০-২০২৬ এবং ডিটিও/ঢাকা কন্ট্রোল অর্ডার নং -৭৪৮ অনুযায়ী এই আদেশ কার্যকর হবে।
আদেশে বলা হয়, মহাপরিচালক কার্যালয়ের চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) এর পত্রের অনুমোদনক্রমে আগামী ১৯-১০-২০২৬ থেকে ২৪-১০-২০২৬ পর্যন্ত যাত্রী চাহিদার প্রেক্ষিতে এই অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
যেসব ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত হবে:
১. ৭৮৭/৭৮৮ সোনার বাংলা এক্সপ্রেস (চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম)
কোচ শ্রেণি: ডব্লিউজেসিসি -০১, সংযোজন স্থান: চট্টগ্রাম
৭৮৭ নং ট্রেনে ১৯, ২১ ও ২৪ অক্টোবর এবং ৭৮৮ নং ট্রেনে ২০, ২২ ও ২৫ অক্টোবর চলাচল করবে।
২. ৭০১/৭০২ সুবর্ণ এক্সপ্রেস (চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম)
কোচ শ্রেণি: ডব্লিউজেসিসি -০১
২০, ২১, ২৩ ও ২৪ অক্টোবর চলাচল করবে।
৩ ও ৪. ৭৪১/৭০৪ তূর্ণা/মহানগর প্রভাতী (চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম)
ডব্লিউজেসিসি -০১ কোচ ৭৪১ নং ট্রেনে ১৯ ও ২০ অক্টোবর এবং ৭০৪ নং ট্রেনে ২০ ও ২১ অক্টোবর।
ডব্লিউজেসি -০১ কোচ ৭৪১ নং ট্রেনে ২৪ অক্টোবর এবং ৭০৪ নং ট্রেনে ২৫ অক্টোবর চলাচল করবে।
৫. ৭১৯/৭২৪ পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস (চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম)
কোচ শ্রেণি: ডব্লিউজেসিসি -০১
১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর এবং ২৪ অক্টোবর পর্যন্ত অফ-ডে ব্যতীত চলবে।
৭১৯ নং ট্রেন সাপ্তাহিক বন্ধ থাকায় ১৯ অক্টোবর অতিরিক্ত কোচ চলবে না।
৬. ৭২৩/৭২০ উদয়ন/পাহাড়িকা এক্সপ্রেস (চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম)
কোচ শ্রেণি: ডব্লিউজেসিসি -০১
৭২৩ নং ট্রেনে ২০, ২৩ ও ২৪ অক্টোবর এবং ৭২০ নং ট্রেনে ২২ ও ২৪ অক্টোবর চলাচল করবে।
৭. ৭২৯/৭৩০ মেঘনা এক্সপ্রেস (চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম)
কোচ শ্রেণি: ডব্লিউইসি -০১
৭২৯ নং ট্রেনে ১৯ ও ২৪ অক্টোবর এবং ৭৩০ নং ট্রেনে ২০ ও ২৫ অক্টোবর চলবে।
৮. ৮২১/৮২২ ও ৮২০/৮২৪ সৈকত/প্রবাল এক্সপ্রেস (চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম)
কোচ শ্রেণি: ডব্লিউইসি -০১
২০, ২১, ২৩ ও ২৪ অক্টোবর চলাচল করবে।
আদেশে আরও বলা হয়, ডিটিও/চট্টগ্রাম অতিরিক্ত কোচ সংযোজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং ডিসিও/ঢাকা ও চট্টগ্রাম অতিরিক্ত কোচের টিকেট বিক্রয়ের ব্যবস্থা করবেন।