ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩

নবনিযুক্ত সহকারী নির্বাহী প্রকৌশলীকে রেল শ্রমিক দলের ফুলেল শুভেচ্ছা

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২১:১৪, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:১৪, ১৮ অক্টোবর ২০২৬

নবনিযুক্ত সহকারী নির্বাহী প্রকৌশলীকে রেল শ্রমিক দলের ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের নবনিযুক্ত সহকারী নির্বাহী প্রকৌশলী-১ জনাব মোঃ আওলাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক দলের ষোলশহর শাখা ও ওপেন লাইন শাখার নেতৃবৃন্দ।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে রেল শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবনিযুক্ত এ কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনের ক্ষেত্রে সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, বিভাগীয় সমন্বয়ক মোঃ জিয়াউর রহমান, মোঃ ইফতেখার মেহেদী, মোঃ এস কে মুজিব, ষোলশহর শাখার সম্পাদক মোঃ মনছুর আলম এবং ওপেন লাইন শাখার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সাখাওত হোসেন।

এ ছাড়া চট্টগ্রাম ওপেন লাইন উপকমিটি, ষোলশহর-পটিয়া উপকমিটি এবং চট্টগ্রাম-নাজিরহাট উপকমিটির সভাপতি ও সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে রেলওয়ের শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, শ্রমিকদের বিভিন্ন সমস্যা এবং সংশ্লিষ্ট বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি নবনিযুক্ত কর্মকর্তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রেলওয়ের শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় সংগঠনের ভূমিকা এবং সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ের একটি সুযোগ তৈরি করে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন