শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯:০৫, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:০৫, ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের চার কর্মকর্তাকে বদলিপূর্বক পদায়ন করেছে রেলপথ মন্ত্রণালয়। সোমবার (২৬ অক্টোবর) মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব কামরুল হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলি ও পদায়নের তথ্য নিশ্চিত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সৈয়দপুরের বিভাগীয় সুপারিনটেনডেন্ট (ওয়ার্কশপ) শাহ সুফী নুর মোহাম্মদকে রেলভবন, ঢাকায় পরিচালক (যান্ত্রিক) পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে, রেলভবন, ঢাকার পরিচালক (লোকো মেইনটেন্যান্স) পদে চলতি দায়িত্বে থাকা মোহাম্মদ সাইফুল ইসলামকে সৈয়দপুরের বিভাগীয় সুপারিনটেনডেন্ট (ওয়ার্কশপ) পদে চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া, রেলভবন, ঢাকার উপপরিচালক (পিপিএন্ডসি) সুজিত মজুমদারকে চট্টগ্রামের অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলী পদে চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে সৈয়দপুর ওয়ার্কশপের কর্মব্যবস্থাপক (নির্মাণ) মো. মমতাজুল ইসলামকে রেলভবন, ঢাকার পরিচালক (লোকো মেইনটেন্যান্স) পদে চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে।