শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩:৩২, ৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৩৩, ৭ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম দপ্তর প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় পতাকা উত্তোলন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্জিত গণতন্ত্র রক্ষার প্রতীক হিসেবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি বিশেষ সন্ধিক্ষণ, যা জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।
ঐতিহাসিক এ দিবসের তাৎপর্য তুলে ধরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্তরে দিবসটি পালন করা হয়।