ঢাকা, রোববার, ০৮ নভেম্বর ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

পাঞ্জাবের সারাই বানজারা রেলস্টেশনের কাছে থাকা অবস্থায় ট্রেনটিতে আগুন লাগে

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২১:৩১, ৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩১, ৬ নভেম্বর ২০২৬

পাঞ্জাবের সারাই বানজারা রেলস্টেশনের কাছে থাকা অবস্থায় ট্রেনটিতে আগুন লাগে

ভারতের পাঞ্জাবের সারাই বানজারা রেলস্টেশনের কাছে ‘কর্মভূমি এক্সপ্রেস’ নামে একটি চলন্ত ট্রেনের চারটি বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) ট্রেনটি অমৃতসার থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাওয়ার পথে বসন্তপুরা রেলস্টেশনের কাছে পৌঁছালে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে স্বস্তির বিষয় হলো, সময়মতো যাত্রীরা নেমে যেতে পারায় এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, ট্রেনটির ইঞ্জিনের দিক থেকে পাঁচ নম্বর বগিতে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও তিনটি বগিতে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ট্রেনের বগিগুলোতে দাউদাউ করে আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হলেও অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন