শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯:২৫, ৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৬, ৭ নভেম্বর ২০২৬
শাহজাহানপুর রেলওয়ে কলোনি সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন, শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি সরকারি উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. সুবক্তগীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি শিক্ষার্থীদের সামনে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং অন্যান্য অতিথিরা।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।