শিরোনাম
মোঃ মোতাহার হোসেন সরকার, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯:১৫, ৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৫, ৭ নভেম্বর ২০২৬
রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ১২ জন হকারকে আটক করেছে রাজশাহী রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। শনিবার (৭ নভেম্বর) স্টেশন থেকে তাদের আটক করা হয়। পরে জরিমানা আদায় ও ভবিষ্যতে স্টেশনে প্রবেশ না করার প্রতিশ্রুতিতে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
রাজশাহী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আরএনবি ও বিআর প্রসিকিউশন চৌকির অফিসার ইনচার্জ (সিআই) জনাব হাসান শিহাবুল ইসলামের সঠিক দিকনির্দেশনায় এএসআই ফজলুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে রাজশাহী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্টেশন থেকে ১২ জন হকারকে আটক করেন।
পরবর্তীতে ইএফটির মাধ্যমে কর্তব্যরত টিসি আটক হকারদের কাছ থেকে জরিমানা আদায় করেন। এ সময় ভবিষ্যতে আর স্টেশনে আসবেন না বলে প্রতিশ্রুতি দেন আটক ব্যক্তিরা। প্রথমবারের মতো স্টেশনে হকারি করার ঘটনায় তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি তাদের স্টেশন এলাকা থেকে বের করে দেওয়া হয়।
রেলওয়ে স্টেশনে শৃঙ্খলা বজায় রাখা এবং অননুমোদিত প্রবেশ ও কার্যক্রম নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।