ঢাকা, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৬ জ্বিলহজ্জ ১৪৪৭

লেভেল ক্রসিংয়ে সমস্যা, শিলাইদহ বনগাঁ শাখায় দাঁড়িয়ে ট্রেন

আন্তর্জাতিক ডেক্স :

প্রকাশ: ১০:৩০, ২ জুন ২০২৬ | আপডেট: ১০:৩১, ২ জুন ২০২৬

লেভেল ক্রসিংয়ে সমস্যা, শিলাইদহ বনগাঁ শাখায় দাঁড়িয়ে ট্রেন

যানজটের জেরে লেভেল ক্রসিংয়ে সমস্যা। গেট বন্ধ হচ্ছে না। তার জেরেই সোমবার রাতে শিয়ালদহ মেন, বনগাঁ শাখায় রেল পরিষেবা ব্যাহত হয় বলে অভিযোগ। নিত্যযাত্রীদের দাবি, আপ লাইনে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে বহু ট্রেন। চরম ভোগান্তিতে পড়েন অনেকেই। সিগন্যাল না পেয়ে একাধিক ট্রেন লাইনে দাঁড়িয়ে রয়েছে সূত্রের খবর।বেলঘরিয়া লেভেল ক্রসিং দিয়ে সব সময়েই যানবাহন আর পথচারীরা পারাপার করেন। অফিস টাইমে ভিড় লেগে যায়। ফলে মাত্রাতিরিক্ত চাপের কারণে গেট বন্ধ করতে হামেশাই সমস্যায় পড়তে হয় রেল কর্তৃপক্ষকে। নিত্যযাত্রীদের অভিযোগ, এ দিন রাতেও গাড়ি আর সাধারণ মানুষের ভিড়ে বেলঘরিয়া-আগরপাড়া লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করা সম্ভব হচ্ছিল না। ফলে সিগন্যাল দেওয়া সম্ভব হচ্ছিল না একাধিক ট্রেনকে।

অভিযোগ, সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে যায় একের পর এক ট্রেন। শিয়ালদহ মেন লাইন কার্যত স্তব্ধ হয়ে যায়। বনগাঁ শাখাতেও ব্যাহত হয় পরিষেবা। যাত্রীদের একাংশের দাবি, আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল রাত ৯টা ৫০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু ছাড়ে প্রায় এক ঘণ্টা পরে, রাত ১০টা ৫০ মিনিট নাগাদ। সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানা গিয়েছে। তবে প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হওয়ায় ক্ষোভ উগরে দেন অনেক যাত্রীই। তাঁদের অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটলেও লেভেল ক্রসিং এলাকায় যানজটের স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। স্থানীয়দের একাংশের মতে, এই লেভেল ক্রসিং এলাকায় উড়ালপুল বা বিকল্প ব্যবস্থা না করলে ভবিষ্যতেও একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি হতে পারে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন