ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

২ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭

বাংলাদেশে রেল উন্নয়নে ৪৫ কোটি টাকার সহযোগিতা দিচ্ছে দক্ষিণ কোরিয়া

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৭:২৪, ৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশে রেল উন্নয়নে ৪৫ কোটি টাকার সহযোগিতা দিচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা ও পরিবহন সক্ষমতা বৃদ্ধি করতে দক্ষিণ কোরিয়ার অনুদানে নতুন প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া সরকার ৩.৬৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪৫ কোটি ১২ লাখ টাকা) অনুদান দেবে।

মঙ্গলবার বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে ‘বাংলাদেশে রোলিং স্টক পরিচালনা ও ব্যবস্থাপনার উন্নত প্রকল্প’ শীর্ষক চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় রেকর্ড অব ডিসকাশন (আওডি) এবং টার্মস অব রেফারেন্স (টওআর) স্বাক্ষরিত হয়েছে।প্রকল্পটির মূল লক্ষ্য হলো উন্নত অবকাঠামো ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে রেলওয়ের নিরাপত্তা জোরদার করা এবং যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়ার পক্ষে স্বাক্ষর করেন সহকারী মন্ত্রী সিওক-গি কিম।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন