ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

২ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭

মন্ত্রণালয়

রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে GPMS বিষয়ক সেমিনার সম্পন্ন

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৮:৩৫, ১৩ এপ্রিল ২০২৬

রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে GPMS বিষয়ক সেমিনার সম্পন্ন

আজ (১৩ এপ্রিল ২০২৬) রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে ‘সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS)’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

সেমিনারে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS)-এর কার্যকারিতা, বাস্তবায়ন কৌশল এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, এই পদ্ধতি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে সরকারি দপ্তরগুলোর কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে GPMS একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এর সঠিক প্রয়োগের মাধ্যমে কর্মসম্পাদনের মান উন্নয়ন সম্ভব হবে এবং সেবার গুণগত মানও বাড়বে।

সেমিনারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা GPMS বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন, যা ভবিষ্যতে কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন