ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

ময়মনসিংহ রেলস্টেশনে বিএনপি সমর্থিত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল

প্রকাশ: ১৯:২৭, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:২৭, ২৩ আগস্ট ২০২৬

ময়মনসিংহ রেলস্টেশনে বিএনপি সমর্থিত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ রেলস্টেশনে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে ফ্যাসিস্ট আওয়ামীপন্থী রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ এবং আওয়ামী লীগের এজেন্টদের কর্তৃক সরকারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এ সময় ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা। তারা রেলের শ্রমিক-কর্মচারীদের ওপর ষড়যন্ত্র ও হয়রানির অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কার্যক্রমে উপস্থিত ছিলেন কেওয়াটখালী শাখার সাবেক কার্যকরী সভাপতি ও ময়মনসিংহ শাখার উপদেষ্টা মো. ওয়াহেদুজ্জামান, কেওয়াটখালী শাখার আহ্বায়ক মো. মজিবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপ-সাধারণ সম্পাদক এনামুল কবির শামীম, গৌরীপুর ও শ্যামগঞ্জ শাখার আহ্বায়ক কামাল উদ্দিন, ময়মনসিংহ শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মাকসুদুর রহমান, সম্পাদক আশরাফুল এবং সভাপতি সাখাওয়াত হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ রেল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বিজয় মিত্র শুভর নির্দেশনায় এ কর্মসূচি পরিচালিত হয়েছে।

বিক্ষোভকারীরা রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষা, কথিত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সংগঠনের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন