শিরোনাম
প্রকাশ: ১৬:৩৯, ১৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের ঢাকা বিভাগীয় শ্রমিক প্রতিনিধি নির্বাচনে ‘গ’ গ্রুপ থেকে শ্রমিক প্রতিনিধি হিসেবে বিজয়ী হয়েছেন মো. মাজহারুল ইসলাম।
নির্বাচনে বিজয়ের পর তিনি ভোটার, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তার বিজয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ডেমরা থানা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এ উপলক্ষে মো. মাজহারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ এম রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক, ডেমরা থানা যুবদল ও বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি।
এ সময় আরও উপস্থিত ছিলেন হামিদুল্লাহ সুমন, সদস্য সচিব, ৬৯ নম্বর ওয়ার্ড যুবদল; ইঞ্জিনিয়ার তারেকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, ডেমরা থানা ছাত্রদল; মো. মনির হোসেন, ডেমরা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক; মো. আসিফ, সদস্য, ৬৯ নম্বর ওয়ার্ড যুবদল, ডেমরা থানা এবং হাবিবুর রহমান মোল্লা, সদস্য, ৬৯ নম্বর ওয়ার্ড যুবদল, ডেমরা থানা।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত নেতাকর্মীরা মো. মাজহারুল ইসলামের বিজয়ে অভিনন্দন জানান এবং শ্রমিকদের কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।