ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ইমন খান বিশেষ প্রতিনিধি,

প্রকাশ: ১৮:১০, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:১১, ১৭ অক্টোবর ২০২৬

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ময়মনসিংহ রেলওয়ে জংশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসন, রেলওয়ে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

অভিযানের মূল উদ্দেশ্য ছিল রেলওয়ে স্টেশন ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা, জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

এ সময় জনসাধারণকে যেখানে-সেখানে ময়লা না ফেলা, কোনো স্থানে পানি জমতে না দেওয়া এবং নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তার রোধে সচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

পরিচ্ছন্ন স্টেশন ও ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতাই হতে পারে নিরাপদ পরিবেশ গড়ার অন্যতম হাতিয়ার।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন