শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১২:১৮, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:১৮, ১৩ অক্টোবর ২০২৬
রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি-এর সৈয়দপুর সফর উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দরে তাঁদের উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. আর. মঞ্জুর নেতৃত্বে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রতিনিধিরা উপস্থিত থেকে রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় তাঁরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি মন্ত্রীদ্বয়ের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
রেলমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের সৈয়দপুর সফরকে কেন্দ্র করে বিমানবন্দরে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সফরের প্রতি শুভকামনা জানান এবং তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
সৈয়দপুর সফরকে ঘিরে রেলওয়ের কর্মকর্তা, শ্রমিক-কর্মচারী ও সংশ্লিষ্ট মহলে এ সফর নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে।