শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৮:২১, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:২২, ২১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি চট্টগ্রাম জেলার উদ্যোগে মরহুম আবদুর রাজ্জাক মল্লিকের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব এসকে বারী, সহ-সাধারণ সম্পাদক মো. শাহজাহান সরকার, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি চট্টগ্রাম জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব মো. দেলোয়ার হোসেন সরকার বাপ্পি এবং বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি চট্টগ্রাম জেলার সাবেক প্রচার সম্পাদক মো. সাকিল।
এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পোষ্য সোসাইটির সদস্য সঞ্জয় কুমার লোধ, মো. জামাল, মো. তৌহিদুল ইসলাম, মো. মহিউদ্দিন, মো. জাহিদ হাসান ও মো. আব্দুল হান্নান। অনুষ্ঠানে এতিমখানার সম্মানিত প্রিন্সিপাল মো. মোজাহিদ ইসলাম, অন্যান্য শিক্ষক এবং এতিম শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মরহুম আবদুর রাজ্জাক মল্লিকের কর্মময় জীবন ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত ব্যক্তিরা স্মৃতিচারণ করেন।
এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়।
এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবারের আয়োজনের মাধ্যমে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি সুন্দর দৃষ্টান্ত তুলে ধরা হয়।
মরহুম আবদুর রাজ্জাক মল্লিকের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাঁর জন্য দোয়া করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।