ঢাকা, রোববার, ০১ নভেম্বর ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন রেলওয়ের মহাপরিচালক

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:১৯, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:২০, ৩১ অক্টোবর ২০২৬

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন রেলওয়ের মহাপরিচালক

ঐতিহাসিক সৈয়দপুর রেলওয়ে কারখানার সার্বিক কার্যক্রম ও উন্নয়ন সম্ভাবনা সরেজমিন পরিদর্শনের অংশ হিসেবে আজ কারখানাটি পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন

​রেলওয়ে সূত্রে জানা গেছে, এর আগে তিনি পঞ্চগড় রেলওয়ে স্টেশন ও ওয়াইপিট পরিদর্শন করেন। সেখান থেকে সড়কপথে সৈয়দপুরে পৌঁছে তিনি সরাসরি রেলওয়ে কারখানায় প্রবেশ করেন। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে ভারত থেকে সংগৃহীত নতুন ১৮টি ব্রডগেজ ক্যারেজ বা কোচ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কারখানাটিকে আরও আধুনিকায়ন করা এবং এর উৎপাদন ও কার্যক্ষমতা বাড়িয়ে কীভাবে আরও ভালো কিছু করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ক্যারেজ শপ পরিদর্শনের পর তিনি কারখানার কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাও ঘুরে দেখেন।

​এই পরিদর্শনে মহাপরিচালকের সাথে উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহসুফি নূর মোহাম্মদ, ডব্লিউএম মমতাজুল ইসলাম, খাইরুল ইসলাম, মেহেদী হাসানসহ রেলওয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

​দিনব্যাপী ব্যস্ত এই সফর শেষে মহাপরিচালক সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন