ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

ইঞ্জিন বিকল, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে দীর্ঘ সময় আটকে কিশোরগঞ্জ এক্সপ্রেস

ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ

প্রকাশ: ১৮:০৪, ২১ অক্টোবর ২০২৬

ইঞ্জিন বিকল, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে দীর্ঘ সময় আটকে কিশোরগঞ্জ এক্সপ্রেস

ইঞ্জিন বিকল হয়ে দীর্ঘ সময় ধরে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকে আছে ঢাকা অভিমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রেনটির সাধারণ যাত্রীরা।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটির ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ইঞ্জিন বিকল হওয়ায় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ট্রেনটি স্টেশনেই অবস্থান করছিল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিকল ইঞ্জিনের পরিবর্তে আখাউড়া থেকে একটি বিকল্প বা রিলিফ ইঞ্জিন কিশোরগঞ্জের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ইঞ্জিনটি ভৈরব অতিক্রম করেছে বলে জানা গেছে।
এদিকে, ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রীদের টিকিট ফেরত নেওয়া হচ্ছে। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার রফিকুল ইসলাম জানান, স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রীদের টিকিট ফেরত নেওয়া হচ্ছে। রিলিফ ইঞ্জিন কিশোরগঞ্জে পৌঁছালে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
হঠাৎ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় অনেকের যাত্রাপরিকল্পনা ব্যাহত হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন