ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

পূজাকে ঘিরে রেলের বিশেষ টাস্কফোর্স অভিযান, দুই ট্রেনে আদায় কত? 

ইমন খান বিশেষ প্রতিনিধি 

প্রকাশ: ১১:৫৩, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৫৩, ২১ অক্টোবর ২০২৬

পূজাকে ঘিরে রেলের বিশেষ টাস্কফোর্স অভিযান, দুই ট্রেনে আদায় কত? 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আদায় নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে দুটি ট্রেন থেকে যাত্রী ভাড়া ও জরিমানা বাবদ মোট ৩১ হাজার ১৬০ টাকা আদায় করা হয়েছে।

প্রাপ্ত হিসাব অনুযায়ী, ৭৭৩ নম্বর কালনী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১১৩ জন যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ২১ হাজার ১০ টাকা এবং জরিমানা বাবদ ৫ হাজার ৬৫০ টাকা আদায় করা হয়। এ ট্রেন থেকে সর্বমোট আদায় হয়েছে ২৬ হাজার ৬৬০ টাকা।

অন্যদিকে, ৭০৩ নম্বর মহানগর গোধূলি ট্রেনে অভিযান চালিয়ে ২০ জন যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ২ হাজার ২৫০ টাকা এবং জরিমানা বাবদ ২ হাজার ২৫০ টাকা আদায় করা হয়। এ ট্রেন থেকে মোট আদায় হয়েছে ৪ হাজার ৫০০ টাকা।

দুটি ট্রেনে অভিযান চালিয়ে মোট ১৩৩ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ সর্বমোট ৩১ হাজার ১৬০ টাকা আদায় করা হয়।

অভিযানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিআরএনবি, ঢাকা। টাস্কফোর্সের সদস্য হিসেবে ছিলেন এইএন, ঢাকা-৩ এবং সিআই, আরএনবি, ঢাকা।

পূজাকে কেন্দ্র করে রেলওয়ের রাজস্ব আদায় নিশ্চিত করা, টিকিটবিহীন যাত্রী চলাচল নিয়ন্ত্রণ এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন