ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

রাজেন্দ্রপুর স্টেশনে যমুনা ও হাওড় এক্সপ্রেসের স্টপেজ দাবিতে মানববন্ধনের ডাক

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬:৪৮, ৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:৪৯, ৬ অক্টোবর ২০২৬

রাজেন্দ্রপুর স্টেশনে যমুনা ও হাওড় এক্সপ্রেসের স্টপেজ দাবিতে মানববন্ধনের ডাক

রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ও হাওড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

আগামী ১০ অক্টোবর (শনিবার) ভোর ৬টায় রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আয়োজকদের দাবি, রাজেন্দ্রপুর ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে যাতায়াত করেন। কিন্তু আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় তাদের সময় ও অর্থ ব্যয় করে দূরবর্তী স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়। ফলে দীর্ঘদিন ধরে রাজেন্দ্রপুর স্টেশনে যমুনা ও হাওড় এক্সপ্রেসের স্টপেজ চালুর দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।

মানববন্ধনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে রাজেন্দ্রপুর স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ও হাওড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার জোর দাবি জানাবেন এলাকাবাসী।

মানববন্ধনে রাজেন্দ্রপুর ও আশপাশের এলাকার সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন