ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

রেলের গাছ কর্তন, অবশেষে জব্দ অপরাধীর বিরুদ্ধে নিরব কর্তৃপক্ষ

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:৫৪, ৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:৫৪, ৬ অক্টোবর ২০২৬

রেলের গাছ কর্তন, অবশেষে জব্দ অপরাধীর বিরুদ্ধে নিরব কর্তৃপক্ষ

চট্টগ্রামের কুমিরা স্টেশন এলাকায় বাংলাদেশ রেলওয়ের লিজকৃত জায়গা থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে মো. সেলিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি জানতে পেরে কাটা গাছগুলো জব্দ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের ৩ অক্টোবর ২০২৬ তারিখের এক জরুরি তারবার্তায় এ তথ্য জানানো হয়। তারবার্তায় বলা হয়েছে, গেটম্যানের মাধ্যমে খবর পাওয়া যায়, কুমিরা স্টেশন এলাকার কিলোমিটার ২৩/৪-৫, ৪ নম্বর লুপ লাইনের প্রায় ৫০০ ফুট পূর্বে লিজকৃত জায়গা থেকে মো. সেলিম গাছ কেটে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাকে বাধা দেওয়া হয় এবং কাটা গাছগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে। বিষয়টি অবহিত করা হয়েছে চট্টগ্রাম ডিআরএম, ডিইএন-১, ডিইও, এইএন-১, চট্টগ্রাম জিআরপি, চট্টগ্রাম এবং আরএনবির সিআইকে।

এ বিষয়ে অভিযোগের বিষয়ে জানতে মো. সেলিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরবর্তীতে তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রেলের সম্পত্তি থেকে অনুমতি ছাড়া গাছ কাটার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন