ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

চলন্ত ট্রেনে ছিনতাইয়ের অভিযোগে ২ ছিনতাইকারী আটক

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭:৫৮, ৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৫৮, ৭ অক্টোবর ২০২৬

চলন্ত ট্রেনে ছিনতাইয়ের অভিযোগে ২ ছিনতাইকারী আটক

গাজীপুরে ঢাকা যমুনা সেতু রেলরুটে ঢাকাগামী চলন্ত দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তাদের আটক করা হয় বলে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটকরা হলেন— ছিনতাইকারী জারিফ ও রকি। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল অতিক্রম করার পর ছাদে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ছিনতাই শুরু করে দুই ছিনতাইকারী। এক পর্যায়ে ট্রেনটি জয়দেবপুর আসার পর এক ভুক্তভোগী চিৎকার শুরু করলে ফাঁড়ি পুলিশ জারিফ ও রকি নামে দুই ছিনতাকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।

জয়দেবপুর রেলওয়ে ফাড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন জানান, আটক দুই ছিনতাইকারীকে কমলাপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন