শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:৩৩, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩৩, ১১ নভেম্বর ২০২৬
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা তুরাগ কমিউটার ট্রেনে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টাকালে দুইজনকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পেট্রোলভর্তি দুটি বোতল ও খালি তিনটি বোতল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্টেশনে দাঁড়িয়ে থাকা তুরাগ কমিউটার ট্রেনের পেছন দিক থেকে তৃতীয় কোচে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করছিল আটক ব্যক্তিরা। এ সময় ঘটনাস্থল থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আব্দুর রাজ্জাক (২৬) ও মো. তৌহিদ (২৬)। তাদের হেফাজত থেকে পেট্রোলভর্তি দুটি বোতল এবং খালি তিনটি বোতল উদ্ধার করা হয়েছে।
ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার (আরএসবি) জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।