ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

নাশকতা ঠেকাতে কমলাপুরে পুলিশের বিশেষ তল্লাশি, নিরাপত্তার চাদরে রেলস্টেশন

ইমন খান, বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২১:২০, ৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২১, ৯ নভেম্বর ২০২৬

নাশকতা ঠেকাতে কমলাপুরে পুলিশের বিশেষ তল্লাশি, নিরাপত্তার চাদরে রেলস্টেশন

নাশকতার আশঙ্কা প্রতিরোধ এবং রেলযাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে নিরাপত্তা তৎপরতা জোরদার করেছে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ। স্টেশনে প্রবেশ ও বের হওয়ার সময় যাত্রীদের ব্যাগ, লাগেজসহ সন্দেহজনক মালামাল তল্লাশি করছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা রেলওয়ে জেলা পুলিশের উদ্যোগে এ বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় স্টেশনে আসা ও স্টেশন থেকে বের হওয়া যাত্রীদের বহন করা মালামাল পরীক্ষা করার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা।

পুলিশের এ উদ্যোগের মূল লক্ষ্য, রেলপথে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা এবং যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা। বিশেষ করে বিস্ফোরক দ্রব্য কিংবা অবৈধ কোনো সামগ্রী যেন রেলস্টেশনে প্রবেশ বা পরিবহন করা না হয়, সে বিষয়েও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রেলওয়ে স্টেশন দেশের অন্যতম ব্যস্ততম গণপরিবহনকেন্দ্র হওয়ায় প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত ঘটে এখানে। ফলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন সতর্কতামূলক অবস্থানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সার্বিকভাবে কমলাপুর রেলস্টেশনে নিরাপত্তা নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন