শিরোনাম
প্রকাশ: ১৯:০০, ৩ আগস্ট ২০২৬
আজ সোমবার (৩ আগস্ট, ২০২৬) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে জামালপুর রেলওয়ে থানাধীন নরুন্দি জাকের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি নরুন্দি জাকের মির্জাপুর এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা আনুমানিক ২৮ বছর বয়সী এক যুবক অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিচয় উদঘাটিত হয়। নিহত ব্যক্তির নাম আব্দুল হাই। তিনি জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার বাসিন্দা।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, "খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।