শিরোনাম
প্রকাশ: ১৫:৩৮, ৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ রেলওয়ের "কুলাউড়া-শাহবাজপুর সেকশনের পুনর্বাসন (২য় সংশোধিত)" শীর্ষক প্রকল্পের প্রজেক্ট স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট ২০২৬) রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
সভায় প্রকল্পের সার্বিক অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম, বিভিন্ন চ্যালেঞ্জ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্প বাস্তবায়িত হলে এ সেকশনের রেল যোগাযোগের সক্ষমতা বৃদ্ধি, যাত্রী ও পণ্য পরিবহনে গতি সঞ্চার এবং আঞ্চলিক যোগাযোগ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।