শিরোনাম
প্রকাশ: ১৮:১৬, ৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ রেলওয়ে বৃহত্তর ময়মনসিংহ সমিতি নামে একটি রাজনীতিমুক্ত ও জনকল্যাণমুখী সংগঠনের ৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে গত ২ আগস্ট ২০২৬ (রবিবার) ঢাকার কমলাপুর রেলস্টেশনে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আল আমিন (SSAE/TL/DA), ময়মনসিংহ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুমন মিয়া (TP/DA), শেরপুর।
এছাড়া কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ উজ্জ্বল খান ভাঃ হেডমেট কিশোরগঞ্জ
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুৃমন মিয়া এবং সহ-আইন বিষয়ক সম্পাদক মো. উজ্জল মিয়া শুভেচ্ছা বক্তব্যে তারা বলেন, "বাংলাদেশ রেলওয়ে বৃহত্তর ময়মনসিংহ সমিতি হবে সম্পূর্ণ রাজনীতিমুক্ত, ঐক্যবদ্ধ ও জনকল্যাণমুখী একটি সংগঠন। সদস্যদের অধিকার, পারস্পরিক সহযোগিতা এবং মানবিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব।"
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।