ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

১৯ শ্রাবণ ১৪৩৩

বলাকা কমিউটার ট্রেনের ছাদ থেকে অজ্ঞান অবস্থায় দুই কিশোর উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

প্রকাশ: ০০:৫৫, ৪ আগস্ট ২০২৬

বলাকা কমিউটার ট্রেনের ছাদ থেকে অজ্ঞান অবস্থায় দুই কিশোর উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

ঢাকা থেকে জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেন পূর্বধলা স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত পরিচয়ের দুই কিশোরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি পূর্বধলা স্টেশনে পৌঁছার পর স্টেশন এলাকায় ট্রেনের ছাদ থেকে দুই কিশোরকে নামানো হয়। পরে তাদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

যদি কেউ দুই কিশোরকে চিনে থাকেন বা তাদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন