শিরোনাম
প্রকাশ: ১৬:৫৮, ৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ রেলওয়ে জেনারেল হাসপাতাল, চট্টগ্রামে ডায়াবেটিক ম্যানেজমেন্ট বিষয়ক একটি বৈজ্ঞানিক (সাইন্টিফিক) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাসপাতালের জন্য সরবরাহকৃত অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতির মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি আধুনিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে রেল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা আলোচনা করেন। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।