ঢাকা, বুধবার, ০৫ আগস্ট ২০২৬

২০ শ্রাবণ ১৪৩৩

সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কাউন্সিলের নিমন্ত্রণপত্র গ্রহণ করল রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল

প্রকাশ: ১৫:৩৪, ৪ আগস্ট ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কাউন্সিলের নিমন্ত্রণপত্র গ্রহণ করল  রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল

আগামী ৭ আগস্ট ২০২৬ জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নেতৃবৃন্দের হাতে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নিমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের পক্ষে নিমন্ত্রণপত্র গ্রহণ করেন কদমতলী শাখার সম্পাদক আব্দুল আউয়াল।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শাহিন খান, কেন্দ্রীয় সদস্য মো. মেহেদী হাসান এবং চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন