ঢাকা, বুধবার, ০৫ আগস্ট ২০২৬

২০ শ্রাবণ ১৪৩৩

লালমনিরহাট বিভাগে নবনিয়োগপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীদের কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত

হোসাইন রাজিব, লালমনিরহাট

প্রকাশ: ১৭:৫১, ৪ আগস্ট ২০২৬

লালমনিরহাট বিভাগে নবনিয়োগপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীদের কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগে নবনিয়োগপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধি ও দায়িত্ব সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিতে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই) ধীমান ভৌমিক-এর উদ্যোগে আজ মঙ্গলবার (৪ আগস্ট) একটি দিনব্যাপী কারিগরি ও ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে লালমনিরহাট বিভাগের যান্ত্রিক শাখার সার্বিক কার্যক্রম, লোকোমোটিভ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, ক্যারেজ অ্যান্ড ওয়াগন (C&W) মেইনটেন্যান্স, ট্রেন পরীক্ষার (Train Examination) পদ্ধতি, নিরাপত্তা বিধি, দায়িত্ব ও কর্তব্য, কর্মক্ষেত্রে শৃঙ্খলা, পেশাগত আচরণ এবং নিরাপদ রেল পরিচালনায় যান্ত্রিক বিভাগের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ধীমান ভৌমিক নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দক্ষতা, সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সমন্বয়েই একজন প্রকৌশলী রেলওয়ের নিরাপদ ও নিরবচ্ছিন্ন ট্রেন পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে পারেন। তিনি সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২ আগস্ট ২০২৬ লালমনিরহাট বিভাগে ১৫ জন নবনিয়োগপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তাঁদের মধ্যে ক্যারেজ অ্যান্ড ওয়াগন বিভাগে ট্রেন পরীক্ষক হিসেবে ৭ জন এবং লোকোমোটিভ (লোকো) বিভাগে ৮ জন দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের দিন তাঁদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় এবং বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎও অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন