ঢাকা, বুধবার, ০৫ আগস্ট ২০২৬

২০ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে বিদায়-বরণ অনুষ্ঠানে কর্মকর্তাদের মিলনমেলা

প্রকাশ: ২০:০৫, ৪ আগস্ট ২০২৬

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে বিদায়-বরণ অনুষ্ঠানে কর্মকর্তাদের মিলনমেলা

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে কর্মকর্তাদের সম্মাননা, কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বরণ করে নিতে অনুষ্ঠিত হয়েছে বিদায় ও বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মকর্তাদের কাজের স্বীকৃতি প্রদান এবং নতুন দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) বাংলাদেশ রেলওয়ের প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব) কার্যালয়ে প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব) জনাব *তরুণ কান্তি বালা*-এর বিদায় এবং জনাব মো. শওকত জামিল মহসী-কে প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব) (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে বরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তা তরুণ কান্তি বালার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শওকত জামিল মহসীর দক্ষতা, অভিজ্ঞতা ও কর্মদক্ষতার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি বাংলাদেশ রেলওয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ রেলওয়েকে আরও আধুনিক, দক্ষ ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যাত্রীসেবার মান বৃদ্ধি, রেলওয়ের আয় বৃদ্ধি এবং ব্যয় হ্রাসের মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠি শেষে বিদায়ী কর্মকর্তার দীর্ঘ কর্মজীবনের অবদানের জন্য তাকে সম্মাননা জানানো হয় এবং নবাগত কর্মকর্তাকে শুভেচ্ছা ও ফুলেল সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন