শিরোনাম
প্রকাশ: ০১:৫২, ৪ আগস্ট ২০২৬
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুই কিশোর ভুলবশত সিলেট যাওয়ার উদ্দেশ্যে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে চলে এলে তাদের উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
উদ্ধার হওয়া দুই কিশোর হলো মো. সায়েম আহম্মেদ (১৪), পিতা- আবু সাইদ, মাতা- ফাহিমা আক্তার এবং মো. নাজিম উদ্দীন (১২), পিতা- নূর মিয়া, মাতা- শিপা আক্তার। তারা উভয়েই হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চাঁনপুর বস্তি এলাকার বাসিন্দা।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের ফাঁড়ি এলাকায় দুই শিশুকে এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে দেখে রাত্রিকালীন প্ল্যাটফর্ম ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে তাদের নিরাপত্তার স্বার্থে ফাঁড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, ভুলবশত তারা শায়েস্তাগঞ্জ স্টেশনে চলে এসেছে।
পরবর্তীতে শিশুদের দেওয়া ঠিকানার ভিত্তিতে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনরা শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়িতে উপস্থিত হলে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দুই শিশুকে তাদের পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পথভ্রষ্ট ও অসহায় ব্যক্তিদের সহায়তায় তারা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।