শিরোনাম
প্রকাশ: ০৭:২৪, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:২৫, ১৭ আগস্ট ২০২৬
নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইলিয়াস (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস আত্রাই উপজেলার চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, সান্তাহার থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন শাহাগোলা স্টেশন এলাকা অতিক্রম করার সময় ইলিয়াস নামের এই যুবক ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এরইমধ্যে নিহতের পরিবার থানার এসেছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এরই মধ্যে এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।