শিরোনাম
প্রকাশ: ১৫:৪৯, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৪৯, ১৭ আগস্ট ২০২৬
ঢাকা–পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরুর প্রস্তুতি এগিয়ে নিতে পাবনা রেলস্টেশন পরিদর্শন করেছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
পরিদর্শনকালে তিনি পাবনা রেলস্টেশনের অবকাঠামো, যাত্রীসেবার বিভিন্ন দিক এবং ঢাকা–পাবনা সরাসরি ট্রেন চালুর লক্ষ্যে চলমান প্রস্তুতিমূলক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে স্টেশনের বিভিন্ন বিষয় ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
এ সময় সরাসরি ট্রেন চালুর ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি, যাত্রীসুবিধা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।
পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, ঢাকা–পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হলে রাজধানীর সঙ্গে জেলার যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি যাত্রীদের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।