শিরোনাম
প্রকাশ: ১৬:৩৩, ১৭ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেলওয়ে সংযোগ সেতুর কয়েকটি পিলারের গোড়া থেকে মাটি সরানো কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন সরানো মাটি রিস্টোর করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী শেখ মো. গোলাম কিবরিয়ার রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্টদের রুলের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
এর আগে চলতি বছরের জুনে পদ্মা রেলওয়ে সংযোগ সেতুর কয়েকটি পিলারের নিচ থেকে খননযন্ত্র দিয়ে মাটি কাটার অভিযোগ উঠে।
তখন পদ্মা রেল সংযোগ প্রকল্পের কর্তৃপক্ষ জানায়, সেতু নির্মাণের সময় জলাধার ভরাট করে অস্থায়ীভাবে বালু ফেলে সড়ক তৈরি করা হয়েছিল। সেই মাটি সরিয়ে আগের জলাশয়ের পরিবেশ ফিরিয়ে আনতেই এই কাজ করা হচ্ছিল। এতে সেতুর নিরাপত্তার কোনো ঝুঁকি নেই।