ঢাকা, রোববার, ২৩ আগস্ট ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

পাঁচবিবিতে বরেন্দ্র এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ফরহাদ হোসেন রাজ বিশেষ সংবাদদাতা :

প্রকাশ: ১০:৪৬, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:৪৬, ২২ আগস্ট ২০২৬

পাঁচবিবিতে বরেন্দ্র এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জয়পুরহাটের পাঁচবিবি স্টেশন পার হওয়ার পর পুরানাপুলের আগে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার সকাল ৮টা ৫৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ ও রেললাইন স্বাভাবিক করার কার্যক্রম শুরু হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। দুর্ঘটনার কারণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন