ঢাকা, রোববার, ২৩ আগস্ট ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

এসি কেবিন কোচ বদল, ৩ ঘণ্টা বিলম্বে সিলেট থেকে পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রা

প্রকাশ: ১৬:২৯, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৪৬, ২২ আগস্ট ২০২৬

এসি কেবিন কোচ বদল, ৩ ঘণ্টা বিলম্বে সিলেট থেকে পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রা

অবশেষে "গ" বগি কেবিন কোচ ১২১২ চট্রগ্রাম অভিমুখী ৭২০ ডাউন পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের রেক হতে অপসারন করে ১২১৯ সংযুক্ত করে আজ সিলেট থেকে চালানো হয়।
‎তথ্য সূত্রে জানা যায়, যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে আপাতত কয়েকদিনের জন্য কোচটি চালানো হবে। 
‎ইতিমধ্যে মেকানিক্যাল বিভাগ বগিটির রক্ষণাবেক্ষণ কাজের জন্য কোচটি সপ বুক করার নির্দেশনা দেওয়া আছে। 
‎ট্রেনটি প্রায় ৩ ঘন্টা ১০ মিনিট বিলম্বে দুপুর ১টা ৪০ মিনিটে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

‎সূত্রে জানাযায়, গতকাল২১ আগষ্ট সিলেট থেকে ছেড়ে যাওয়া ৭২০ ডাউন পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের  কেবিন কোচ "গ" ১২১২ এর এসি মাইজগাও স্টেশন ছাড়ার পর হঠাৎ বিকল হয়ে যায়। এসি সচল করতে কুলাউড়া স্টেশনে প্রায় ৫০ মিনিট ট্রেনটি দাঁড় করিয়ে ট্রেনে কর্তব্যরত বিদ্যুৎ বিভাগের কর্মীরা চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি। পরবর্তী ট্রেনে কর্তব্যরত ট্রেন পরিচালক হাবিবুর রহমান ও অ্যাটেনডেন্টদের সহায়তায় এসি কেবিনের কিছু কিছু যাত্রীদের কে এসি চেয়ারের  ফাঁকা সিট গুলিতে স্থানান্তর করা হয়। আবার অনেকে যাত্রী সিট না পেয়ে গরমে অস্থির হয়ে এসি কোচে দাঁড়িয়ে ভ্রমণ করতে দেখা গেছে।
‎এই বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন মহলকে রেলওয়ে কন্ট্রোল এর মাধ্যমে বিষয়টি অবগত করা হয় যেহেতু ট্রেনটি পুনরায় চট্রগ্রাম হতে ৭২৩ আপ উদয়ন এক্সপ্রেস হয়ে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসবে। 
‎পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৫ ঘন্টা বিলম্বে রাত ১১টা ৫০ মিনিটে চট্রগ্রাম পৌছানোর পর কেবিন কোচ ১২১২ "গ" বগীর বৈদ্যুতিক কার্যক্রম পরীক্ষা নিরীক্ষা করতে আসেন চট্রগ্রাম ট্রেন লাইটিং দপ্তরের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা। 
‎দীর্ঘ পরীক্ষা-নীরিক্ষা করে কোন সমাধান না করতে পেরে উপস্থিত চট্রগ্রাম স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিক ও চট্রগ্রাম ট্রেন লাইটিং দপ্তরের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিটু চাকমা প্রাথমিকভাবে( মৌখিক) ভাবে এসি  কোচটি ডেমেজ ঘোষনা করেন কিন্তু বগিটি পরিবর্তন না করেই কেবিন কোচের যাত্রীদের কে বলেন, অতিরিক্ত কেবিন কোচ না থাকায় কোচটি পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। বগিটি এসি বিহীন আজ চলাচল করবে। যারা যেতে ইচ্ছুক তারা এসি বিহীন যেতে পারেন অথবা টিকিট ফেরৎ দিতে পারেন। 
‎বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, ১২১২ কেবিন কোচ পরিবর্তন করে  ইমারজেন্সি একটি এসি চেয়ার স্টেশনে এনে রাখা হয় রিপ্লেস করার জন্য ।  ট্রেনটির রেক সিলেট ব্যাজ হওয়ার কারনে সিলেটের উপর দায় দায়িত্ব চাপিয়ে নিজেরা দায়সারা হয়ে তড়িঘড়ি করে ট্রেনটি চালিয়ে দেয়। 
‎জানা যায়, ট্রেনটির রেকে থাকা ১২১৮ কেবিন কোচটি ২০ আগষ্ট ৭২০ ডাউন পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্রগ্রাম পৌছানোর পর কোচটি ডেমেজ করে বগীটির রক্ষণাবেক্ষণ কাজের জন্য মেকানিক্যাল বিভাগ  সপ বুক করে তাই চট্টগ্রাম কেটে রাখা হয় এটির পরিবর্তে ১২১২ কোচটি সংযুক্ত করা হয়। 
‎পরবর্তী ট্রেনটি  রাত ১টা ০৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে ।
‎আজ ২২ আগস্ট ৫ ঘন্টা বিলম্বে  সকাল ১০ টা ৫০ মিনিটে সিলেট এসে পৌঁছায় ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন