ঢাকা, রোববার, ২৩ আগস্ট ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

পাহাড়িকার ছাদে ঝুঁকিপূর্ণ যাত্রা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

প্রকাশ: ২৩:২৬, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:২৬, ২২ আগস্ট ২০২৬

পাহাড়িকার ছাদে ঝুঁকিপূর্ণ যাত্রা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

ফেনী থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে যাওয়া ৭২০ ডাউন পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে বা ঝুলে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) আনুমানিক রাত ৯টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পাহাড়িকা এক্সপ্রেস ফেনী রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার পর ওই ব্যক্তি ট্রেনের ছাদ থেকে নামার অথবা ছাদে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেন চলতে শুরু করলে তিনি আর ছাদে উঠতে বা নিচে নামতে পারেননি। একপর্যায়ে তার এক পা বগির মাঝামাঝি পেছনের বাহিরের অংশে আটকে যায়। পরে ট্রেনের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি ট্রেনের যাত্রীরা কর্তব্যরত গার্ডকে জানালে কন্ট্রাক্টর গার্ড আলতাফ হোসেন কন্ট্রোলকে অবহিত করেন। পরে ট্রেনটি মুহুরীগঞ্জ এলাকায় থামানো হয়।

এ সময় কর্তব্যরত জিআরপি সদস্য মেহেদি ও ট্রেনের অ্যাটেনডেন্টের সহযোগিতায় গার্ড আলতাফ হোসেন মরদেহটি বগির ভেতরে তুলে আনেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেন।

নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন