ঢাকা, রোববার, ২৩ আগস্ট ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রকাশ: ১১:০১, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:০২, ২২ আগস্ট ২০২৬

কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) কুলিয়ারচর সেকশনের ২৪৯/৭-৮ কিলোমিটার এলাকায় বড়খারচর রেলক্রসিং সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা অভিমুখী এগারোসিন্দুর ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে। নিহতের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন