ঢাকা, রোববার, ২৩ আগস্ট ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশ: ২০:০৬, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:০৭, ২২ আগস্ট ২০২৬

চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর। তাঁর পরিচয় এখনো জানা যায়নি।

স্টেশনে থাকা প্রত্যক্ষদর্শী ঝালমুড়ি বিক্রেতা সেন্টু বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী ট্রেনটি স্টেশনে থামার আগেই ওই নারী ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের নিচে পড়ে যান।

তবে জেলা স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। কেউ বলছেন, ওই নারী রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে যান। আবার কেউ বলছেন, ট্রেনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নিচে পড়ে যান।

কামরুল ইসলাম খান বলেন, ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং রেলওয়ে পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন