ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

৬ ভাদ্র ১৪৩৩

ঢাকা রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযান, দুইজনের কারাদণ্ড

প্রকাশ: ১৩:৩৫, ২১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৩৫, ২১ আগস্ট ২০২৬

ঢাকা রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযান, দুইজনের কারাদণ্ড

ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই ও চলন্ত ট্রেন থেকে ব্যাগ টান দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। পরে তাদের মোবাইল কোর্টে সোপর্দ করা হলে আদালত তাদের কারাদণ্ড দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে থানা পুলিশ স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত চোর, ছিনতাইকারী, মাদকসেবী ও অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে মেহেদী হাসান (২০) ও জাহাঙ্গীর হোসেন (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের মোবাইল কোর্টে সোপর্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অভিযোগের ভিত্তিতে মেহেদী হাসানকে ছিনতাইয়ের অপরাধে ৮ মাসের কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, জাহাঙ্গীর হোসেনকে চলন্ত ট্রেন থেকে ব্যাগ টান দেওয়ার অপরাধে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকা রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, রেলওয়ে স্টেশন ও ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা রেলওয়ে থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন