ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

মিশরে ট্রেন দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুতে জামায়াতের শোক

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬:২৪, ৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:২৬, ৯ নভেম্বর ২০২৬

মিশরে ট্রেন দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুতে জামায়াতের শোক

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে এ শোক জানানো হয়।

শোকবার্তায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ৮ নভেম্বর মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে সাতজন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

শোক বিবৃতিতে তিনি বলেন, ট্রেন দুর্ঘটনায় এতগুলো মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। একই সঙ্গে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার তাওফিক কামনা করছি এবং আশা প্রকাশ করছি মিশর সরকার ও সে দেশের জনগণ এই শোক ও ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন