শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫৫, ৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:৫৫, ৩ জুলাই ২০২৬
বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন বর্তমান রেলমন্ত্রী শেখ রবিউল আলম এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে সৎ ও কর্মঠ বলে মন্তব্য করেছেন। তবে একই সঙ্গে তিনি বাংলাদেশ রেলওয়ের ৪ জন শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে মাহবুব কবির মিলন দাবি করেন, মন্ত্রণালয়ের রাজনৈতিক নেতৃত্ব আন্তরিক হলেও রেলের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার অদক্ষতা, অব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন ব্যাহত হচ্ছে। তিনি সংশ্লিষ্ট বিষয়ে গোয়েন্দা সংস্থার তদন্তেরও প্রস্তাব দেন।
তবে যেসব শীর্ষ চার কর্মকর্তাকে অপসারণের আহ্বান জানিয়েছেন, তাদের নাম তিনি পোস্টে উল্লেখ করেননি।