ঢাকা, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

২১ শ্রাবণ ১৪৩৩

চলন্ত পথেই ফিরে এলো চট্টলা এক্সপ্রেস, যাত্রীদের ক্ষোভ ট্রেন বিলম্ব ও সেবার মান নিয়ে

প্রকাশ: ১৬:৩৮, ৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৪৬, ৫ আগস্ট ২০২৬

চলন্ত পথেই ফিরে এলো চট্টলা এক্সপ্রেস, যাত্রীদের ক্ষোভ ট্রেন বিলম্ব ও সেবার মান নিয়ে

কমলপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস দুপুর ২টা ৩৬ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে স্টেশন ত্যাগ করার কিছুক্ষণ পর, বিকেল ৩টা ৩ মিনিটে ট্রেনটি আবার একই প্ল্যাটফর্মে ফিরে আসে। পরে ট্রেনটির ইঞ্জিন পরিবর্তন করে নতুন ইঞ্জিন সংযুক্ত করা হয় এবং পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

এ ঘটনায় প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে কিছুটা উদ্বেগ ও অসন্তোষ দেখা দেয়। অনেকেই ট্রেনের বিলম্ব এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

যাত্রী রফিকুল আলম বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলো অধিকাংশ সময়ই বিলম্বে চলাচল করে। রেলওয়ে কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া, যাতে যাত্রীসেবা নিশ্চিত হয় এবং ট্রেন সময়মতো চলাচল করতে পারে।”

অপর যাত্রী শান্তা শারমিন বলেন, “আমি অনেক বছর ধরে বাংলাদেশ রেলওয়েতে যাতায়াত করছি। কিন্তু আজও রেলসেবার দৃশ্যমান উন্নয়ন দেখতে পাইনি। কর্তৃপক্ষের উচিত যাত্রীসেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের দিকে আরও গুরুত্ব দেওয়া।”

প্লাটফর্ম স্টেশনমাস্টার অফিস থেকে জানাযায়, ইঞ্জিনের সমস্যা থাকার কারণে ট্রেনটি আবার প্ল্যাটফর্মে ফিরে আসে, দ্রুতই নতুন ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে,

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন