শিরোনাম
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১২:১০, ৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:২৩, ৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ রেলওয়ের ভৈরব বাজার সেকশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (সিগনাল) কার্যালয়ে নবনিযুক্ত উপসহকারী প্রকৌশলী (সিগনাল) জাহিদুল ইসলাম ও নুর আলমকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সংবর্ধনা জানানো হয়েছে।
নবাগত দুই কর্মকর্তাকে স্বাগত জানাতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের শুভকামনা জানান এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সজিব মিয়া, টাইম কিপার সেলিনা আক্তার, এমএস মাজেদ, এমএস শফিক, খালাসি, ট্রলিম্যানসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
নবনিযুক্ত উপসহকারী প্রকৌশলীরা দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সিগনালিং বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং মাঠপর্যায়ে সিগনালিং কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা আশা প্রকাশ করেন, তাদের দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে ভৈরব বাজার সেকশনের সিগনালিং কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে।