ঢাকা, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

২১ শ্রাবণ ১৪৩৩

রাজশাহী রেলস্টেশনে জিএম (পশ্চিম) ফরিদ আহমেদের পরিদর্শন, পদ্মা এক্সপ্রেসে টিকিট চেকিং ও যাত্রীসেবা পর্যবেক্ষণ

প্রকাশ: ২১:৪১, ৫ আগস্ট ২০২৬

রাজশাহী রেলস্টেশনে জিএম (পশ্চিম) ফরিদ আহমেদের পরিদর্শন, পদ্মা এক্সপ্রেসে টিকিট চেকিং ও যাত্রীসেবা পর্যবেক্ষণ

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ আজ বুধবার (৫ আগস্ট) রাজশাহী রেলস্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবা এবং পরিচ্ছন্নতার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে তিনি রাজশাহী থেকে ছেড়ে যাওয়া পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকিট চেকিং কার্যক্রমে অংশ নেন। এ সময় যাত্রীদের বৈধ টিকিট যাচাইয়ের পাশাপাশি ট্রেনে প্রদত্ত বিভিন্ন সেবার মান, যাত্রীদের সুবিধা-অসুবিধা এবং সার্বিক পরিবেশ পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যাত্রীসেবার মান আরও উন্নত করা, টিকিটবিহীন ভ্রমণ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা এবং নিরাপদ ও নির্বিঘ্ন ট্রেন পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন