শিরোনাম
প্রকাশ: ২১:৫৪, ৫ আগস্ট ২০২৬
ঐতিহাসিক ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বাদ আছর চট্টগ্রাম রেলওয়ে কারখানাস্থ ক্যাম্প কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় সমন্বয়ক মো. জিয়াউর রহমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. আর. মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় সমন্বয়ক মফিজুর রহমান, এস কে মুজিব, ইফতেখার উদ্দিন মেহেদী, কদমতলী শাখার সম্পাদক মো. আব্দুল আউয়াল, ষোলশহর শাখার সম্পাদক মনসুর আলমসহ বিভিন্ন শাখা থেকে আগত নেতাকর্মীরা।
সভায় ঐতিহাসিক ৫ আগস্টের তাৎপর্য তুলে ধরা হয় এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।