শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১১:৫৬, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৫৬, ১৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (ডিএসটিই) মোতাহার হোসেনের মা রেজিয়া খাতুনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল এসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটি।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইমরুল কায়েস পলাশ ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম এক যৌথ শোকবার্তায় মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মায়ের মৃত্যু প্রত্যেক সন্তানের জন্যই অপূরণীয় ক্ষতি। মরহুমা রেজিয়া খাতুনের ইন্তেকালে তাঁরা গভীরভাবে শোকাহত। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করার প্রার্থনা জানান।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তাঁরা।
বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল এসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সহকর্মীদের মরহুমা রেজিয়া খাতুনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।