শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:৫৮, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৫৮, ১৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী জনাব মোতাহার হোসেন-এর মাতা রেজিয়া খাতুন আজ সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। আজ সকাল ৭টায় দিনাজপুরের বিরলে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা রেজিয়া খাতুনের নামাজে জানাজা আজ বিকেল ৫টায় দিনাজপুরের বিরল উপজেলায় নিজ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।